২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইতিহাস সংকলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বাদ আসর জামিয়াতুত তারবিয়াহ অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ২০১৩ সালের গণআন্দোলনের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়।
আয়োজকেরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং তথ্য-উপাত্ত ও প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহ-র মহাপরিচালক আল্লামা মামুনুল হক, মাওলানা মুহিব্বুল্লাহ মাসনূন, ইতিহাস বিভাগের পরিচালক মাওলানা মনযুর আহমাদ, দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ, মাওলানা আরিফ বিল্লাহ, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, সাহিত্য সম্পাদক মাওলানা ইব্রাহীম জামিল, সহ-মিডিয়া সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সুলাইমান এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সাদসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


