জুলাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বৈঠক

জুলাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বৈঠক

রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর চূড়ান্ত জুলাই সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

এ তথ্য জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত বিষয়ে বৃহস্পতিবারও সভা করেছে কমিশন।

সভায় জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়। সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন