সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভার বাজার রোডের আমিন টাওয়ারের চতুর্থ তলায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”

কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতেই বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ থেকে শুরু করে সব কার্যক্রমই স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়। বাংলাদেশ আনসার বাহিনীতে কোনো অনিয়মের সুযোগ নেই।

তিনি আরও বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।

এ সময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন