পূর্বে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সৌদিয়া’। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই রুটে সংস্থাটির সরাসরি ফ্লাইট কার্যক্রম শুরু হতে পারেনি।
যাত্রীচাহিদা বৃদ্ধি এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট পরিচালনার যাবতীয় প্রাথমিক প্রস্তুতি ও ঘোষণা সম্পন্ন করেছিল সৌদিয়া। তবে বিদ্যমান আঞ্চলিক ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উড়োজাহাজ ও যাত্রীদের পর্যাপ্ত সুরক্ষার শতভাগ নিশ্চয়তা না মেলায় শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে বেশ কিছুদিন ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


