ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ওই সময়সীমা তারা অতিক্রম করতে চায় না।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সিইসি এই মন্তব্য করেন।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। ইসির অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট।
সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

