বাংলাদেশে আসছেন না তাকি উসমানী

বাংলাদেশে আসছেন না তাকি উসমানী
মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশে আসছেন না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) না মেলায় তার এই সফর বাতিল করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সিনিয়র মুফতি ও শিক্ষাসচিব মুফতি শরীফ মালিক।

বিজ্ঞাপন

মুফতি শরীফ মালিক জানান, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর বাংলাদেশে আসার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সফরের ক্লিয়ারেন্স মেলেনি।

সফরের অনুমতি না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি জানান, শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয়। মূলত নিরাপত্তাজনিত এই কারণেই শেষ পর্যন্ত তার বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...