রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিহত নাদিম হাসান চৌধুরী। ছবি: আমার দেশ

রামুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অজ্ঞাত এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। নিহত নাদিম হাসান চৌধুরী (২৫) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত বাসকে সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন