শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচ।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে এই পদে পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। সম্প্রতি এক প্রজ্ঞাপনে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলে পদটি শূন্য হয়।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই চিকিৎসাকেন্দ্রে নতুন পরিচালক নিয়োগের খবরে হাসপাতাল সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নতুন পরিচালকের নেতৃত্বে হাসপাতালে প্রশাসনিক গতিশীলতা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন