প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর থেকে তার প্রথম বিদেশ সফর নিয়ে নানা গুঞ্জন চলছিল।

সাধারণত বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম সফরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার একটি রাজনৈতিক নজির বা ঐতিহ্য রয়েছে। কিন্তু সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ায়

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সে পরিকল্পনা আর এগোয়নি। এরপর সরকারের উচ্চপর্যায়ে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর ভুটানের মতো কোনো সার্কভুক্ত প্রতিবেশী দেশ দিয়ে শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে সব বিবেচনা শেষে মালয়েশিয়াকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়।

প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়াকে বেছে নেওয়ার এ সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী মনে করছেন বিশ্লেষকরা।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন