এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ আট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের নগদ পুরস্কার, ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...