ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি ৯৫ হাজার ৪৯১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
আসনটির মোট ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বমোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এক লাখ ৩২ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এ ছাড়া হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


