উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দেয়ার পর সোয়া ৮টার দিকে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের প্রধান নিবার্হী রাগিব সামাদ আমার দেশকে বলেন, সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে৭১৩ উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় পাইলট সতর্কমূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন এবং সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন