অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। বৃষ্টির বাধা এবং নানা প্রতিকূলতা পেরিয়ে মাঠে ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও দলীয় চেতনার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও উল্লেখ করেন, তাসকিন ও মোস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আমাদের এই পরম কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরও উঁচুতে এগিয়ে যাবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি