ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিতিস বিশ্বাস (৫১) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারারক্ষী আতিকুর রহমানসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সি.আর. মামলা নম্বর ১৫৫৮/২০২২, দণ্ডবিধির ৪২০ ধারার মামলায় বন্দী ছিলেন প্রিতিস বিশ্বাস।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বড়সাতপার গ্রামের শ্রীপতি বিশ্বাসের ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


