মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাজী সাজেদ হোসেন, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; সাব্বির আহমেদ (৩২), সাবেক সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রলীগ; মো. নুর উদ্দিন বাবন (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; মো. শরিফুল ইসলাম (৪৪), সাবেক সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ, লক্ষ্মীপুর পৌরসভা এবং ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, ঢাকা মহানগর।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন