সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছি না, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। এজন্য কোনো প্রাণহানি হয়নি।

সালাহউদ্দিন আহমদ জানান, ডিসেম্বরের ১ তারিখ থেকে বিজয়ের মাস উদযাপন করবে বিএনপি। গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে শুরু হবে এই উদযাপন, যেখানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন