পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
ছবি: আমার দেশ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার তিনি পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

কলেজে গিয়ে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন