আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে কি?

আমার দেশ অনলাইন

জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে কি?

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনকালে সাধারণত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা দেখা দেয়—হয়তো হারিয়ে গেছে, এখনও পুনরায় তোলা হয়নি, বা নতুন ভোটারের কার্ড হাতে আসেনি। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, এনআইডি ছাড়া কি ভোট দেওয়া সম্ভব?

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেই তিনি ভোট দিতে পারবেন; এনআইডি কার্ড থাকা আবশ্যক নয়। পোলিং অফিসার ভোটারের নাম ও তালিকায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করলেই ব্যালট পেপার প্রদান করা হবে।

একই সঙ্গে ভোট প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন সম্পন্ন করতে ভোটারদের তাদের ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটাররা সহজেই এই তথ্য থেকে জানতে পারবেন তাদের ভোটকেন্দ্র ও ভোটার তালিকার নম্বর।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন