ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ
ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন মানুষ। ছবি: রফিকুর রহমান রেকু

ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে মানুষের ভিড় দেখা গেছে। বিভিন্ন কাজের ব্যস্ততায় এবং যারা যাওয়ার টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা আজ যাচ্ছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। তবে ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই কোলাহলমুক্ত ও ফাঁকা।

বিজ্ঞাপন

যাত্রীদের একাংশ জানান, তারা ঈদের প্রথম দিনটি ঢাকাতেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন। আজ ঈদের দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে থাকা অন্য আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং ঈদের বাকি ছুটি উপভোগ করতে তারা ঢাকা ছাড়ছেন।

এদিকে ঈদের দ্বিতীয় দিন সকালে কোলাহলমুক্ত ফাঁকা ঢাকার বাতাসের মানে মিলেছে স্বস্তির খবর। খুব সকালে বায়ুমান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়।

শুক্রবার (২৯ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...