লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত

লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির 
সভাপতি নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাটিয়া ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত মান্দ্রা দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি। তিনি নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন কুমিল্লা সদরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বাটিয়া ভিটা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে লরিটি ধাওয়া করে লাকসামের চন্দনা এলাকায় আটক করে। এ সময় লরির চালক ও হেলপারকে আটক করেন স্থানীয়রা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন