হারানো এনআইডি উঠাতে জিডি লাগবে না

হারানো এনআইডি উঠাতে জিডি লাগবে না

কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে থানায় সাধারণ ডায়েরি -জিডি ছাড়াই উঠানো যাবে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার সভা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

আমার দেশকে এনআইডি অনুবিভাগের ডিজি এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈধ একজন এনআইডি ধারী ব্যক্তির পরিচয় হারালে তাকে জিডি করা বাধ্যতামূলক ছিল।

এ নিয়ে নাগরিকের অনেক ভোগান্তি পোহাতে হতো। আমি দায়িত্ব নিয়ে ছোটখাটো এ ধরণের ভোগান্তি লাঘবে কমিশনের সঙ্গে পরামর্শ করি; ওনারা আমার নিবেদন রেখেছেন। আমি কমিশনকে সব ক্রেডিট দিতে চায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন