সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বিজ্ঞাপন
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে। সরকারের লক্ষ্য অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

