নুরের ওপর হামলার ঘটনায় আসিফ নজরুলের নিন্দা

নুরের ওপর হামলার ঘটনায় আসিফ নজরুলের নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার রাত ১১টার দিকে তার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

বিজ্ঞাপন
2587

এর আগে রাত ৯টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যায়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃ্ঙ্খলা বাহিনী এ হামলা করে বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন।

এ সময় দলটির সভাপতি নুরুলহক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ আমার দেশকে জানান, নুরুলহক নুরের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন