আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

আমার দেশ অনলাইন

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...