আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ

আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি ‘এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশনে অংশ নেন। এ সময় পানিসম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় অংশগ্রহণের পাশাপাশি ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেন তিনি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা ও জলবায়ুবিষয়ক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন