ঢাকায় আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঢাকায় আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ছবি: সংগৃহীত।

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন