তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে নতুন করে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিনে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

তিনি জানান, বৃহস্পতি ও শুক্রবার (২৭-২৮ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী শনিবার (২৯ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন