দেশের যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

আমার দেশ অনলাইন

দেশের যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

দেশের ১৭ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অঞ্চলগুলো হলো— পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এতে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও খোলা জায়গায় অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন