আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আমার দেশ অনলাইন

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে আজ রোববার (২২ মার্চ) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার (২১ মার্চ) দিনগত রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বার্তায় তথ্যটি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, রোববার (আজ) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন