আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আতিকুর রহমান নগরী

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ২১৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর।

রোববার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ২৩২। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২২৩। ২০৬ স্কোর নিয়ে চতুর্থ পঞ্চম ইরাকের বাগদাদ শহর।

Iqair

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন