পহেলা বৈশাখে ৫ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

স্টাফ রিপোর্টার

পহেলা বৈশাখে ৫ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখে দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থাৎ, পহেলা বৈশাখের দিনে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এই সময়ে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তনশীলতা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...