দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে, যা উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষর করেছেন, এই তথ্য জানানো হয়। সতর্কবার্তাটি সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যকর থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


স্মার্টফোনে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ