আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

আমার দেশ অনলাইন

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

ঢাকা ও আশপাশ এলাকায় আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরমের অনুভূতি আগের তুলনায় দিনের বেলায় কিছুটা বাড়তে পারে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এ পূর্বাভাস বহাল থাকবে।

বিজ্ঞাপন

দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে জানা যায়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন