আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটের দিনের আবহাওয়া কেমন থাকবে

স্টাফ রিপোর্টার

ভোটের দিনের আবহাওয়া কেমন থাকবে
২০১৮ সালের সংসদ নির্বাচনে ঢাকার একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ দিন দেশের সার্বিক আবহাওয়া কেমন থাকতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, বৃহস্পতিবার ভোটের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৮টার দিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আমার দেশ-কে বলেন, নির্বাচনের দিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ দিন বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বুলেটিনে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...