হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার পাঁচ দিন পর এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার পাঁচ দিন পর এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিম চৌধুরী (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পাঁচ দিন পর তার এই অকালমৃত্যু হলো।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই লিয়াকত আলী চৌধুরী।

মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ির মাহবুব উল বশর চৌধুরীর ছেলে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিকশাযোগে অন্য সহপাঠীদের সঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে হাটহাজারী সরকারি কলেজে যাচ্ছিল মাহিম। পথে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (চট্টমেট্রো গ ১৩-২৬২৫) সঙ্গে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক ও পরীক্ষার্থীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনাস্থলেই অটোরিকশাচালক এরশাদ উল্লাহ (৪০) প্রাণ হারান। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মাহিম চৌধুরী ও তার সহপাঠীদের উদ্ধার করা হয়। মাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন