গোপালগঞ্জ সদরের গোবরা মাদরাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ জানান।
নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলেন, সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় তাদের উভয়ের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
গোবরা মাদরাসা শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বের হয়ে যান। পরে আর ফিরে না আসায় দুই শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

