সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ঘাঁটির রানওয়ে ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার ঘটনায় সিরিয়া ও তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে।
মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এ হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্ক, ইসরাইল ও সিরিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলের দাবি, সিরিয়া ওই বিমানঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের সুযোগ দিয়ে একটি বিদ্যমান নিরাপত্তা সমঝোতা লঙ্ঘনের পথে এগোচ্ছিল। তবে তুরস্ক এ অভিযোগ নিশ্চিত করেনি। অন্যদিকে সিরিয়ায় হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
সূত্র: ডন ও রয়টার্স
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


