কালিয়াকৈরে দুই নারীসহ ৩ গরু চোর আটক

কালিয়াকৈরে দুই নারীসহ ৩ গরু চোর আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মসজিদচালা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ ৩ গরু চোরকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে মসজিদচালা এলাকার মোখলেস মাস্টারের ভাড়াকৃত খামারে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচটি গরু চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে ওই খামারে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলো দিনাজপুরের বীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিস মুন্সির ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোবিনা আক্তার (২৫) এবং ঝিনাইদহ জেলার কাঞ্চনচন্দ্র এলাকার মৃত বরুজের মেয়ে সালমা আক্তার (৩২)।

কালিয়াকৈর থানার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন