চট্টগ্রামে মোবাইল-ব্যাগ ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামে মোবাইল-ব্যাগ ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাতের আঁধারে নগরের কোতোয়ালির কাজীর দেউড়ির শপিং মলের সামনে থেকে এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে চক্রটির হোতা শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার বাকলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে দক্ষিণের ডিসি হাবিবুর রহমান বলেন, আজ অভিযান চালিয়ে এই চক্রের হোতা শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাইদা তানিয়া তুলি নামে এক ভুক্তভোগী জানান, রাত ৯টায় কাজীর দেউড়ি শপিং ব্যাগের সামনে থেকে তার মোবাইল ও ব্যাগ ছিনতাই হয়। ছিনতাইয়ের সময় তার হাতে প্রচণ্ড ব্যথা পান বলেও উল্লেখ করেন তিনি। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাপ লগইন করা থাকায় পরবর্তী সময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন