কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ১২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে অপর এক অভিযানে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার দুটি কক্ষ থেকে মাদক সেবন অবস্থায় আরো ৯জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দুস শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)।
তারা সবাই উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

