হরমুজে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরান
ফাইল ছবি

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

প্রায় এক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা চালানোর মধ্যেই এ দাবি করল ইরান।

বিজ্ঞাপন

ইরানের বার্তা সংস্থা ফার্স ও মেহর আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে সেটি ভূপাতিত করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘দূরপাল্লার একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন’ প্রতিহত করে। পরে ড্রোনটি উপসাগরে গিয়ে পড়ে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এই ড্রোন ভূপাতিত করার দাবি এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। প্রায় এক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

ইরানের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোনের উপস্থিতি শনাক্ত করার পরই সেটিকে লক্ষ্য করে ব্যবস্থা নেয় আইআরজিসির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন