শেখর দত্ত সভাপতি, সঞ্চয় চক্রবর্তী সম্পাদক

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

চট্টগ্রামের বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সর্বসম্মতিক্রমে লায়ন শেখর দত্তকে সভাপতি, অধ্যাপক প্রদীপ চক্রবর্তীকে সিনিয়র সহসভাপতি এবং প্রকৌশলী সঞ্চয় চক্রবর্তী মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ঘোষিত এই নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের তৎকালীন সভাপতি প্রণব কুমার দাশ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ এবং বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার।

পরবর্তীতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন