নজরুল বর্ষের সেমিনারে আবদুল হাই শিকদার

জাতীয় কবি নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবি

জাতীয় কবি নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবি
দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। ছবি: আমার দেশ

বরেণ্য কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, প্রেমিকা, স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন, শিক্ষক-ছাত্রসহ সকলের জীবনে নজরুল চর্চা অপরিহার্য। তিনি আরো বলেন, বর্তমান সরকার যেমন নজরুল বর্ষ পালন করছে, তেমনি নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানাচ্ছি।

তিনি বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা গুলো বলেন।

বিজ্ঞাপন

সেমিনারটি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাবিরুজ্জামান চুমকি, ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের রংপুর অফিস প্রধান সরকার মাজহারুল মান্নান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোঃ সিথুন, উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম।

‎এছাড়া সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্ৰহন করে।

‎পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।

বিকালে বিদায় বেলায় তিনি তিস্তা প্রধান খালের উপরে প্রকৌশলগত ও দর্শনীয় স্থাপনা বাহাগিলী যমুনাশ্বরী একুইডাক্ট দর্শন করেন। এ সময় কিশোরগঞ্জবাসীর পক্ষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ। উপস্থিত ছিলেন ইউএনও আরিফুর রহমান, এসি ল্যান্ড তনিমা জামান তন্বী, সাংবাদিক সরকার মাজহারুল মান্নানসহ গণমাধ্যমকর্মীগণ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন