নতুন রাষ্ট্রপতির কাছে সারজিসের প্রত্যাশা

নতুন রাষ্ট্রপতির কাছে সারজিসের প্রত্যাশা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

বিজ্ঞাপন

‘আগামী দিনগুলোতে রাষ্ট্রপ্রধান হিসেবে ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাবেন এটাই প্রত্যাশা।’

বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন