জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় তার সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির স্বার্থে তিনি সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন - এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


