আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেছেন।

রোববার সকাল ৯টায় হেলিকপ্টারযোগ তিনি শেরপুরে পৌঁছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। এই কঠিন বিপদে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির শহীদ রেজাউল করিমের ৩ বছরের কন্যাসন্তানকে কোলে তুলে নেন এবং অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর জামায়াত আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিম রাহিমাহুল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

ডা. শফিকুর রহমাের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষের সদস্য ও ময়মনসিংহ অঞ্চের পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন