হান্নান মাসউদের ওপর হামলায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

হান্নান মাসউদের ওপর হামলায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলটির অন্য নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এনসিপি মনে করে এ ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

NCP

এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন