গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘সন্ত্রাসী রাজনীতি’ জনগণ না বলে দিয়েছে: মঞ্জু

গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘সন্ত্রাসী রাজনীতি’ জনগণ না বলে দিয়েছে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসী রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। হয়ত আরও কিছুদিন পুরোনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না।

শনিবার ফেনীর শর্শদী স্কুল মাঠে আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মঞ্জু বলেন, যারা একসময় মনে করেছিল রাষ্ট্র ক্ষমতা মানেই ইচ্ছামতো মানুষকে শোষণ করার সুযোগ, সন্ত্রাস,-চাঁদাবাজি-দখলস্বত্বের মাধ্যমে অঢেল সম্পদ বানানোর লাইসেন্স! তারা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে ক্ষমতার অপব্যবহারের পরিণাম কত ভয়াবহ। ইতিহাসে দুর্নীতিবাজ ও লুটেরাদের করুণ পরিণতির কথা লিখা থাকলেও ক্ষমতা পেলেই সবাই সেটা ভুলে যায়। দুই বড় দলের ক্ষমতার পালাবদলে এত হিংসা হানাহানি ও প্রতিশোধ পাল্টা প্রতিশোধের ধকলে এ দেশের নাগরিকেরা আজ ক্লান্ত। জনগণ এবার তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে। ফেনীকে ‘সন্ত্রাসের জনপদ’ এর পরিবর্তে বাংলাদেশের মানুষের জন‍্য ‘অনুপ্রেরণা ও উপলব্ধির জনপদ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন; অতীতের সকল ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে ফেনীতে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে। গডফাদারদের ইতিহাস ও তাদের পরিণতি ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে তখন তারা উপলব্ধি করতে শিখবে। দল মত নির্বিশেষে ফেনীর সকল তরুণরা ঐক্যবদ্ধ থাকলে ফেনীর রাজনীতিবিদেরাও আর বিভেদের চর্চা করতে পারবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন