আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে তারেক রহমানের নির্দেশ

স্টাফ রিপোর্টার

আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে তারেক রহমানের নির্দেশ

সুপ্রিম কোর্ট চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দলটির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, হাইকোর্ট প্রাঙ্গণে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার বিষয়ে অবহিত হওয়া মাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য দলটির আইনবিষয় সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন