মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার সকালে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় স্বপন বলেন, সশস্ত্র মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের লড়াই জরুরি হয়ে পড়েছিল। গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণে লড়াই আবশ্যক। লড়াই-সংগ্রাম জাতিকে মর্যাদাবান করে তুলে। মহান স্বাধীনতা দিবসে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য নতুন করে লড়াইয়ের অঙ্গীকার গ্রহণ করতে হবে। বর্তমানে যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে তাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রীয় রাজনীতি নির্মাণ করতে হবে।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

